রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী

ডেস্ক নিউজ:

পাঁচ দিনব্যাপী আরাধনা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ শুক্রবার সারা দেশে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।ভক্তরা উৎসবের শেষ দিন বিজয়া দশমী উদযাপন করতে পূজা মণ্ডপে ভিড় করবেন, মন্ত্র পাঠ করবেন, দেবী দুর্গাকে ফুল দেবেন (পুস্পঞ্জলি) এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করবে।

দেশজুড়ে মণ্ডপগুলো সুন্দর প্রতিমা দিয়ে সাজানো হয়েছে। বিজয়া দশমী হল মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার বিশেষ অনুষ্ঠান।

এ বছর রাজধানীসহ সারা দেশে প্রায় ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে এই উৎসব উদযাপিত হচ্ছে।

রাজধানীতে, দুর্গাদেবীর বিসর্জন উৎসবের শেষ পর্ব পর্যবেক্ষণ করতে হাজার হাজার মানুষ বুড়িগঙ্গায় ভিড় করবেন।

প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা তাদের অশ্রুভরা চোখে মা এবং তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানাবেন।

এদিকে, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেবী দুর্গার বোধন দিয়ে পাঁচ দিনের এই উৎসব শুরু হয়েছিল ১১ অক্টোবর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com