শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৬ মুজিব কিল্লা

ভোলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৬ মুজিব কিল্লা

গাজী তাহের লিটন, ভোলা:

উপকূলীয় জেলা ভোলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছয়টি মুজিব কিল্লা। এর মধ্যে ভোলা সদরে দু’টি, মনপুরায় তিনটি এবং চরফ্যাশন উপজেলায় একটি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে।

এরই মধ্যে এসব কিল্লার ৫০-৬০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এ বছরের মধ্যে এসব কিল্লা নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এসব কিল্লা নির্মাণ করছে। ভূমি থেকে ১১ ফুট উচ্চতার পাকা ভবনের এসব কিল্লার দৈর্ঘ্য ২১০ এবং প্রস্থে ২৪০ ফুট। এসব আধুনিক কিল্লায় গড়ে ৭৫০ জন মানুষ এবং ৪১০টি গবাদি পশু থাকতে পারবে। তবে ছয়টির মধ্যে তিনটি কিল্লা এ ক্যাটাগরির এবং বাকিগুলো বি ক্যাটাগরির বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নদীর তীরবর্তী এলকার বাসিন্দারা সারা বছরই দুর্যোগ ঝুঁকিতে বসবাস করে আসছেন। ঝড়- জলোচ্ছ্বাসসহ নানা প্রকৃতিক দুর্যোগের সময় উপকূলের প্রায় দুই লাখ মানুষ ঝুঁকির মধ্যে থাকেন। ঝড়- জলোচ্ছ্বাসে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন উপকূলের মানুষ। তাদের উপকারে আসবে এসব কিল্লা।

মুজিব কিল্লা নির্মাণের দায়িত্বরত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় সর্বমোট ৩৮টি আধুনিক কিল্লা নির্মাণ হবে। তবে আপাতত ছয়টি কিল্লা নির্মাণের কাজ চলমান রয়েছে, ১১ কোটি টাকা ব্যয়ে এসব কিল্লা নির্মাণের কাজ এ বছরের মধ্যেই শেষ হবে। বাকিগুলো পর্যায়ক্রমে নির্মিত হবে। উপকূলীয় জেলায় মুজিব কিল্লা নির্মাণে সরকারের পদক্ষেপকে ইতিবাচক মনে করছেন স্থানীয় জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com