রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নওগাঁয় ভূয়া ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল গ্রেফতার

নওগাঁয় ভূয়া ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল গ্রেফতার

অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মোটেল চিসতি আবাসিক হোটেল থেকে একজন ভূয়া ডিজিএফআই এর ডাইরেক্টর জেনারেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
মোটেল চিসতি আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গাইবান্ধা জেলার সদর উপজেলার মুন্সীপাড়া গ্রামের মৃত সামসুল আলমের ছেলে ওবাইদুস সাত্তার (৩৭) মোটেল চিসতি আবাসিক হোটেলে নিজেকে ডাইরেক্টর জেনারেল ডি.জি.এফ.আই পরিচয় দেন ও গোয়েন্দা সংস্থার কাজে নওগাঁয় আসছেন বলে ২০৩ নং রুমে রাত্রী যাপন করেন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রুম থেকে বাহির হয়ে যাওয়ার সময় হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইলে উত্তরে তিনি বলেন ডিসি সাহেবের সাথে মিটিং শেষ করে ভাড়া দিয়ে যাব। তাৎক্ষনিক হোটেল কর্তৃপক্ষ তার আইডি কার্ড চাইলে নানান অজুহাত দেখাতে শুরু করেন।

তার কথায় কর্তৃপক্ষের সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করেন। নওগাঁ সদর মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে জিজ্ঞেসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসে।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com