মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে ৩ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত দালালরা হলো,ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮ নং ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯) ও গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১০মিনিটের দিকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮নং ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, আটককৃত দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিলো বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com