রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হরিরামপুরে ১২০০ পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

হরিরামপুরে ১২০০ পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা গ্রাম থেকে ইয়াবা ও চাকুসহ একজনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।

১১ অক্টোবর বিকেলে উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা গ্রাম থেকে হরিরামপুর থানা উপ পরিদর্শক অতুল কুমার ও রুস্তম আলীর নেতৃত্বে মাদক কারবারি আল আমিনকে (১৮) আটক করা হয়। আল আমিন বিনোদ গালা এলাকার সেলিমের ছেলে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, টিটু নামে এক মাদক কারবারি হরিরামপুরের গালা এলাকায় মাদক নিয়ে এসেছে এমন গোপন সংবাদ পেয়ে বিকেলের দিকে বিনোদ গালা এলাকায় হরিরামপুর থানা উপ পরিদর্শক অতুল কুমার ও রুস্তম আলী অভিযান চালিয়ে আল আমিন নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১২০০ পিছ ইয়াবা ও চাকু জব্দ করা হয়। মাদক বিক্রির ৪৬৫ টাকাও জব্দ করা হয়। তবে একাধিক মাদক মামলার আসামি টিটু পালিয়ে যায়।

আটক আল আমিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com