শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে পুলিশের হাতে অস্ত্রসহ আটক ১

সাভারে পুলিশের হাতে অস্ত্রসহ আটক ১

সোহেল রানা,সাভার (ঢাকা):

ঢাকার সাভারে অস্ত্র ও গুলিসহ রাকিব হোসেন ওরফে কমান্ডো (২৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।

এর আগে বুধবার বিকালে হেমায়েতপুর পূর্বহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় আটকের আরেক সহযোগী বুলবুল পালিয়ে যায়।

আটক রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী হিসেবে নিজেকে পরিচয় দেন এবং তার সাথের সহযোগী বুলবুল নাজিমুদ্দিনের ছেলে বলেও স্বীকার করেন। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, আসন্ন নির্বাচন উপলক্ষে দেয়ালে পোস্টার লাগানো নিয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সমর্থক তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মনির এবং ইউনিয়ন যুবলীগ নেতা আবির মাসুমের সাথে অপর চেয়ারম্যানপ্রার্থী নাজিম উদ্দিনের লোকজনের সাথে কথা-কাটাকাটি হয় এরই জের ধরে চেয়ারম্যানের বাড়ির সামনে তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল নাজিমুদ্দিনের ছেলে বুলবুল এবং দেহরক্ষী রাকিব ওরফে কমান্ডো।

এবিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী সাভার মডেল থানার এসআই জাহিদ খান জানান, পূর্বহাটি চেয়ারম্যান বাড়ির সামনে রাকিব, বুলবুলসহ কয়েকজন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল নামে আরেক অস্ত্রধারী দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে থাকা আরেক সহযোগী বুলবুলকেও আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com