মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
কালীগঞ্জ তেল চুরির অপরাধে ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে জরিমানা

কালীগঞ্জ তেল চুরির অপরাধে ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে মেসার্স এল,কে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে তেল চুরি ও ওজনে কারচুপির অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ অফিস।

গতকাল বুধবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান টিম অভিযান চালিয়ে এই জরিমানার টাকা আদায় করে। অভিযানের তথ্যমতে, মেসার্স এল,কে প্রামানিক পেট্রোল পাম্পে পাঁচ লিটার তেল নিয়ে ৩৮০ মিলিলিটার তেলের মূল্য বেশি দিতে হচ্ছে ভোক্তাদের। পরিমাপে কারচুপির অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com