শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, আমার ছেলের বয়স ১২ ,তাই কোনো সমস্যা হবেনা

বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, আমার ছেলের বয়স ১২ ,তাই কোনো সমস্যা হবেনা

ডেস্ক নিউজ:

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা।

জানা গেছে, লালমাই উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪ বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে।

ছেলে ছাত্রলীগের পদ পাওয়ার পর নোয়েলের বাবা কামাল বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টি সমাধান করবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার (৬ অক্টোবর) উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com