মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
জামালপুরে দেশীয় মদ তৈরির উপাদানসহ আটক দুই।

জামালপুরে দেশীয় মদ তৈরির উপাদানসহ আটক দুই।

এ,এস,পলাশ,সদর প্রতিনিধি-


জামালপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি ডিবি’র তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন বাউশি বাজারস্থ হোমিওপ্যাথিক ঔষধের দোকানে অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরীর উপকরণ হিসেবে ৯০% এ্যালকোহল যুক্ত ১৩২ বোতল হোমিও মেডিসিন জব্দ করে।এ ঘটনায় দুজনকে আটক করা হয় ।

আটককৃতরা হলো সরিষাবাড়ির বাউশি দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ গনি মিয়ার ছেলে সহিদুর রহমান (৪৭) ও শিমলা বাজার এলাকার মৃত সুনীল চন্দ্র ঘোষের ছেলে শ্রী আশুতোষ ঘোষ টোকন (৫০)।

রবিবার বিকেলে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা হোমিওপ্যাথিক ঔষধের ব্যবসার আড়ালে দেশীয় মদ তৈরীর উপকরণ হিসেবে homoeopathic potency medicine, china off icinalis-30 এ্যালকোহল বিক্রি করে আসছিলো। পরে গোপণ সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ির বাউশি বাজারের সাহিত্য হোমিও হল এবং শিমলা বাজারের শিমলা হোমিও হলে অভিযান চালিয়ে ১৩২ বোতল এ্যালকোহলযুক্ত দেশীয় মদ তৈরীর উপকরণ জব্দ করা হয়। এলাকার উঠতি বয়সের যুবকেরা এগুলো ক্রয় করে মাদক হিসেবে গ্রহন করতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com