বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় সুবিধাবঞ্চিতদের পাশে “প্রজেক্ট হাসিমুখ”

বগুড়ায় সুবিধাবঞ্চিতদের পাশে “প্রজেক্ট হাসিমুখ”

ঈদে সবার মুখে হাসি ফুটানোর জন্য প্রজেক্ট : হাসিমুখ
২০১৪ সাল থেকে প্রাক্তণ এবং বর্তমান কুয়েটিয়ানরা একত্র হয়ে ঈদে বগুড়ার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। “প্রজেক্ট : হাসিমুখ” এবার ঈদে বেশ কয়েকটি পরিবারকে অর্থ সহযোগিতা করেছে।বগুড়ার ১০৬ জন অসহায় ব্যক্তির মধ্যে নগদ ১ লক্ষ টাকা, ১১ জনকে ৭ দিনের খাবার ও ২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছে।তারা ৫ হাজার করে ৪ পরিবারকে , ৩ হাজার করে ২ পরিবারকে, ২ হাজার করে ৬ পরিবারকে , ১.৫ হাজার করে ৪ পরিবারকে , ১ হাজার করে ২২ পরিবারকে, ৫০০ করে ৬৮ পরিবারকে, ৭ দিনের খাবার ১১ পরিবারকে সহ সর্বমোট ১১৭ জনকে সহযোগীতা করছেন।এছাড়াও দুইজন শারীরিক প্রতিবন্ধী শিশুকে ২টি হুইল চেয়ার প্রদান করেন।অনেকেই অনেক জায়গা থেকে খাদ্য সহযোগিতা পাওয়ায় প্রজেক্ট : হাসিমুখ সুবিধাবঞ্চিতদের মাঝে অর্থ সহায়তা প্রদান করে যাতে তারা তাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী কিনতে পারে।ফলে, প্রজেক্টঃ হাসিমুখ ছোট পরিবার, বড় পরিবার, বর্তমান আর্থিক পরিস্থিতি, উপার্জন ক্ষেত্র -এসব বিষয় বিবেচনা করে বিভিন্ন পরিমাণে অর্থ বন্টন করে এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।


“প্রজেক্টঃ হাসিমুখ” এর উদ্যোক্তারা বলেন, “আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ তাদের কাছে যারা বরাবরই আমাদের আর্থিক ও মানসিকভাবে সাহায্য করে আসছে এবং পাশে থেকেছে। আমাদের সামনের ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগুচ্ছি যেন প্রতি বছর আমরা আগের বছরের চেয়ে বেশি পরিমাণে এবং নতুন আঙ্গিকে সাহায্য করতে পারি। আর আমাদের সমাজ থেকে ছোট একটি চাওয়া, সবাই যেন নিজ নিজ যায়গা থেকে যতটুকু পারে, কারো মাধ্যমে বা নিজ উদ্যোগে যেন পিছিয়ে পরা মানুষদের সাথে নিয়ে চলে। কেননা সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সমাজটা সুন্দর হবে।”

“প্রজেক্টঃ হাসিমুখ” বগুড়ার কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন কাপড় আর সালামি দেওয়ার মাধ্যমে সর্বপ্রথম যাত্রা শুরু করে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা আজ অনেক দূর এগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com