মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
কাদের মির্জা অনুসারী ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাদের মির্জা অনুসারী ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধ


বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সজলকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সে কাদের মির্জা ঘোষিত কথিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানা যায়।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলা গুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com