রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাদের মির্জার নাম ভাঙ্গিয়ে বিপনী বিতান ভাঙ্গার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ

কাদের মির্জার নাম ভাঙ্গিয়ে বিপনী বিতান ভাঙ্গার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ


নোয়াখালী প্রতিনিধি


বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নাম ভাঙ্গিয়ে তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতের বিপনী বিতান ভাঙ্গার ভয় দেখিয়ে কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বসুরহাট বাজারের শতাধিক ব্যবসায়ী ও মার্কেট মালিকদের মাঝে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় এইচ.আর সিটি কমপ্লেক্স বিপনী বিতানের মালিক ফখরুত ইসলাম রাহাত নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। এ লিখিত অভিযোগের একটি অনুলিপি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ারকে ও দেওয়া হয়েছে। ভুক্তভোগী ফখরুল ইসলাম রাহাত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোনের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়েছে,১৯৯৯ সালে বসুরহাট পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন করে এইচ.আর সিটি কমপ্লেক্স মার্কেট প্রতিষ্ঠা করা হয়। এক্সিম ব্যাং ও যমুনা ব্যাংকের বুথসহ এ মার্কেটে ৮২টি দোকান রয়েছে। অবৈধ সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠি স্থানীয় বসুরহাট পৌরসভার মেয়রের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা চাঁদা দাবি করতেছে এবং চাঁদা না দিলে মেয়র মার্কেট ভেঙ্গে ফেলবে মর্মে হুমকি ও ধমক দিতেছে। চাঁদা না পেলে খালের সীমানার বিষয়ে কূটতর্ক সৃষ্টি করে মার্কেট ভাঙ্গার পাঁয়তারা করতেছে।

অভিযোগে আরো বলা হয়েছে,সন্ত্রাসী গোষ্ঠিকে বাধা দেওয়ার মত ক্ষমতা বা সামর্থ নেই এবং বাধা দিলে আমাকে প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি আইনানুগ আশ্রয় প্রার্থনা করছি।

এ বিষয়ে জানতে বুধবার রাত ৯টা ৫৫মিনিটে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের একটি অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বিষয়টি জায়গা জমির বিষয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com