মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
হরিরামপুরে ১৬ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

হরিরামপুরে ১৬ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। জালগুলো রবিবার নয়ারহাটের সাপ্তাহিক হাটে বিক্রির জন্য আনা হয়েছিলো। তবে, অভিযানের সময় বিক্রেতারা জাল ফেলে পালিয়ে গেছে। জব্দকৃত জাল আগামীকাল পুড়িয়ে ধ্বংস করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com