বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানোরে জমিতে বিষ প্রয়োগে ধান পুড়ানোর অভিযোগ

তানোরে জমিতে বিষ প্রয়োগে ধান পুড়ানোর অভিযোগ

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী):

রাজশাহীর তানোরে পূর্ব শক্রুতার জেরে প্রান্তিক ৩ কৃষকের ৬০ শতক জমিতে বিষ প্রয়োগ করে জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা।ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির কালনা গ্রামের মোংলাবাজার পশ্চিমপার আনোয়ারের ডিপের সামনে। এঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না দরিদ্র ও প্রান্তিক ওই ৩ কৃষক। সরেজমিন জমির মাঠে গিয়ে এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার কালনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪০)’র সাথে একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে মজিবুর রহমান (৬০)’র সাথে দীর্ঘদিন ধরে শক্রুতা চলে আসছিলো। এরই জের ধরে গত সোমবার রাতে মোট জমির ৪০ শতক, মৃত খাইরুলের স্ত্রী বুলবুলীর ১০ শতক ও আনিছুরের ছেলে আনোয়ারের ১০ শতকসহ মোট ৬০ শতক জমিতে ঘাস ও জঙ্গল মারা বিষ প্রয়োগ করে সম্পূর্ণ জমির ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনায় গ্রামবাসীসহ ক্ষতিগ্রস্থ্য কৃষকরা বলছেন গত বছরও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪২) ও তার ভাই সামসুদ্দীন (৫০) সাজ্জাদ (৬৫)সহ তাদের লোকজন ওই জমিতে বিষ দিয়ে ধান পুড়িয়ে ফেলার ঘটনায় আদালতে জরিমানা দিয়ে এসেছে। এবারো তারাই এঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ্য কৃষকসহ গ্রামবাসী। এবিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত সাদেকের কোন বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ভয়ের কোন কারন নেই, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com