শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নোয়াখালীতে জাল ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালীতে জাল ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি


আফ্রিকান দেশ সিসিলের জাল ভিসা তৈরি প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ( সিআইডি) নোয়াখালী
আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার কেশবপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মহসিন আলীর ছেলে মোশারফ হোসেন(৩৮) এবং নওগাঁ জেলার রাণীনগরের চক্র পুকুর এলাকার অসীম সরকারের ছেলে আজিজুল ইসলাম (৩৫)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২২আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে সিআইডি পুলিশের একটি দল ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা জাল ভিসা তৈরি প্রতারক চক্রের সদস্য। স্বল্প খরচে আফ্রিকান দেশ সিসিল নিবে বলে নোয়াখালীর বেগমগঞ্জের মৃত আবদুল গোফরানের ছেলে মো. সেলিম (৩৫) সহ চারজন থেকে দশ লক্ষ এক হাজার টাকা হাতিয়ে নিয়ে চারটি জাল ভিসা প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগীরা ভিসাগুলো ঢাকাস্থ সিসিল প্রজাতন্ত্রের দূতাবাসে জমা দিলে প্রতারণার বিষয়টি জানতে পারে এবং বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com