সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বগুড়ার সান্তাহারে ফেনসিডিলসহ গ্রেফতার-১

বগুড়ার সান্তাহারে ফেনসিডিলসহ গ্রেফতার-১

সজীব হাসান, (আদমদীঘি) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে ১৯ বোতল ফেনসিডিলসহ মোঃ বিদ্যুৎ হোসেন (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের সদস্যরা। আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিদ্যুৎ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হস্তাবর কাগজকুটা (চৌঘাট) গ্রামের মোঃ আছির উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, নওগাঁ হতে ঢাকাগামী এস আর বাসে (যাহার নং ঢাকা মেট্রো ন- ১২-০৩-২৫) ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল নয় টায় পৌঁওতা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকটে থাকা একটি ট্র্যাভেল ব্যাগ থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com