মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

টঙ্গীর আউচপাড়া বিপ্লব বাজার এলাকা থেকে রাব্বী ওরফে নাজমুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকার মো: সেলিম মিয়ার ছেলে ও মুরগী আল আমিনের ছোট ছাই। সে দীর্ঘদিন যাবত টঙ্গীর এরশাদনগর এলাকায় বসবাস করে মাদকের চালান এনে বিভিন্ন এলাকায় পাচার করতো।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, অপরাধী যত কৌশলীই হোক না কেন, আইনের চোখ ফাঁকি দেয়া সম্ভব না। গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাব্বী দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশেপাশ এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো। পুুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বহন না করার কৌশলে ধরাছোঁয়ার বাহিরে থেকে যেতো। জিএমপি ডিসি (অপরাধ দক্ষিণ) স্যার, এডিসি স্যার, এসি স্যারের নির্দেশনায় কঠোর নজরদারির মাধ্যমে এস আই মোঃ আবুল কাশেম ও এসআই শুভ মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া বিপ্লব বাজার পুকুর পাড়ের সামনে থেকে রাব্বী ওরফে নাজমুলকে গ্রেফতার করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com