শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ‌ক্ষিণাঞ্চ‌লের ১১‌টি সেতু উ‌দ্বোধন কর‌লেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী

দ‌ক্ষিণাঞ্চ‌লের ১১‌টি সেতু উ‌দ্বোধন কর‌লেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই উদ্বোধন হবে বরিশালের লেবুখালির পায়রা সেতু। তিনি বলেন, অক্টোবরেই এই সেতু দিয়ে যান চলাচল করতে পারবে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন মন্ত্রী। এ সময় বিভাগের ১১টি সেতুর উদ্বোধনও করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘পায়রা বা লেবুখালি সেতুটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আরেকটি পদ্মা সেতুর মতো… আশা করছি আগামী মাসেই এই সেতু দিয়ে যান চলাচল করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘পিরোজপুরের বেকুটিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া নলুয়া-বাহেরচর সেতু একনেকে পাস হয়েছে… নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সংস্কৃতি শুরু করতে হবে। কাজের মান ঠিক রেখে কাজগুলো গতিসম্পন্ন করতে হবে।’

বক্তব্য শেষে বরিশাল বিভাগে ৮৩ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১১টি সেতুর উদ্বোধন করেন তিনি।

সেতুগুলোর মধ্যে বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের বাবুগঞ্জ সেতু, খাশেরহাট সেতু, নবাবের হাট সেতু, কাউরিয়া সেতু ও খাশেরহাট সেতু রয়েছে।

আছে ঝালকাঠির বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গুরুধাম সেতু, কাঠালিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়কের খেয়াঘাট সেতু এবং ভোলার পারান তালুকদারহাট-বোরহানউদ্দিন-লালমোহন-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক মহাসড়কে বাংলার জার সেতু ও দেবীরচর-নাজিরপুর-লালমোহন-মঙ্গলসিকদার-তজুমুদ্দিন আঞ্চলিক মহাসড়কে দেবীরচর সেতু।

এ ছাড়া পিরোজপুর জেলার চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের হেতালিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মাদারসী সেতুরও উদ্বোধন হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ সেতু প্রকল্পের প্রকৌশলীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com