শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগেরবার সব ভাল কাজের জন্য মামলা খেয়েছিলাম,কিন্তু থেমে থাকি নাই

আগেরবার সব ভাল কাজের জন্য মামলা খেয়েছিলাম,কিন্তু থেমে থাকি নাই

ডেস্ক নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’আগেরবার সরকারে এসে যে কয়টা ভালো কাজ করেছিলাম তার সবগুলোর জন্য মামলা খেয়েছিলাম। কিন্তু তবুও থেমে থাকিনি। আমাদের উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।’রোববার (১২ সেপ্টেম্বর) সকালে নির্মাণ শেষ হওয়া ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এসব বিদ্যুৎকেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং পাঁচটি বিদ্যুৎকেন্দ্র থেকে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

এ সময় আরও ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমাদের অনেক খরচ হয়। কিন্তু আমরা সবাইকে কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ করছি। বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হলেও মানুষের জন্য তা ভর্তুকিতে দেওয়া হচ্ছে। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়াল ২৩ হাজার ২৩৫ মেগাওয়াটে। শতভাগ বিদ্যুতায়নের পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ।’প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে উন্নয়ন কাজের যথেষ্ট ক্ষতি হলেও বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলছে না। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদা দিতে আমরা কাজ করছি। আগামী ২১০০ সালের ডেলটা প্ল্যান করে আমরা এগিয়ে যাচ্ছি।’

দেশের সব মানুষের জন্য করোনার প্রতিষেধক টিকা নিশ্চিত করতে যতই টাকা লাগুক না কেন, সরকার তা ব্যয় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় টিকা দিলেও সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘টিকা দিলেও করোনা সংক্রমণ হতে পারে। সে জন্য সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এ সময় দেশকে দাসত্বের দিকে ঠেলে দিতে পারে, এমন কেউ যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে করোনাভাইরাসের কারণে উন্নয়ন কাজের যথেষ্ট ক্ষতি হলেও বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলছে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com