রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে-আকম বাহাউদ্দিন বাহার এমপি

বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে-আকম বাহাউদ্দিন বাহার এমপি


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রতিনিধি:


কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, কুমিল্লা শিক্ষা, সংস্কৃতিতে অনেক জেলার চাইতে এগিয়ে। তাই বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে। অন্যকোন নামে বিভাগ কুমিল্লাবাসী মেনে নেবে না।
শনিবার দুপুরে কুমিল্লা ট্রমা সেন্টার এর আইসিইউ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিন আরো বলেন, চিকিৎসকদের সেবার মন নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। ব্যবসা করতে গিয়ে যেন কোন রোগী হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকায় নয় এখন কুমিল্লায় চিকিৎসা সেবার মান অনেক ভালো হচ্ছে ডাক্তারা সকল প্রকার চিকিৎসার সেবা দিতে প্রস্তুত আছে কুমিল্লার হাসপাতাল গুলোতে চিকিৎসকরা মানও ভালো হচ্ছে ।
কুমিল্লা ট্রমা সেন্টারের মেডিকেল ডিরেক্টর মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাবেক সভাপতি সহিদ উল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লা জেলার সাধারন সম্পাদক ডাক্তার মোঃ আতাউর রহমান জসীম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক ডাক্তার মোরশেদ আলম, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার মোঃ আবদুল হক, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিমসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com