শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোনো শিক্ষককে ৬ মাসের বেশি “সাময়িক বরখাস্ত” করা যাবে না -হাইকোর্ট

কোনো শিক্ষককে ৬ মাসের বেশি “সাময়িক বরখাস্ত” করা যাবে না -হাইকোর্ট

স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষককে ছয় মাসের বেশি ‘সাময়িক বরখাস্ত’ করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন—কোনো শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে সে আদেশ বাতিল বলে গণ্য হবে।এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন।চৌদ্দ বছর ধরে সাময়িক বরখাস্ত থাকা মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়ার রিটের পরিপ্রেক্ষিতে এ রায় এসেছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত রাখার কোনো মেয়াদ ছিল না। আজকের রায়ে ছয় মাসের সময় নির্ধারিত হলো। এখন কোনো অভিযোগে কাউকে বরখাস্ত করলে, ছয় মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ছয় মাস পরে সাময়িক বরখাস্ত আর কার্যকর থাকবে না। তবে, হাইকোর্টের লিখিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আইনজীবী জানান, মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। আজ বৃহস্পতিবার আদালত এই রুল নিষ্পত্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com