বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মওকুফ হলেও চবি শিক্ষার্থীদের দিতে হবে হল-পরিবহন ফি।

মওকুফ হলেও চবি শিক্ষার্থীদের দিতে হবে হল-পরিবহন ফি।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

করোনা মহামারিতে দীর্ঘ ১৭ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দিতে হচ্ছে হল ও পরিবহন ফি। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গত ৩১ আগস্ট হল-পরিবহন ফি মওকুফের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এদিকে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে চবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাংকে টাকা দিতে গেলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে হল ও পরিবহন ফি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহলিল সাকিফ বলেন, পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের হল-পরিবহন ফি উল্লেখ করে টাকার পরিমাণ লিখতে হয়েছিলো। কিন্তু ফি মওকুফের আগেই আমরা এ ফরম পূরণ করেছি।

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি মওকুফের পর আমাদের দ্বিতীয়বার ফরম পূরণ করার নির্দেশ দেয়নি।
সাকিফ বলেন, ব্যাংকে টাকা জমা দিতে এসে দেখলাম ব্যাংক কর্মকর্তারা বলছেন- ফি মওকুফের বিষয়ে কোনো নির্দেশনা তাদেরকে দেওয়া হয়নি।

তাছাড়া পূরণ করা ফরমে কোনো সংশোধনও করা হয়নি। তাই তাদের পক্ষে ফি কম নেওয়া সম্ভব নয়।
এর আগে ৩১ আগস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় পর্যন্ত পরিবহন, বাসন-কোশন ও আবাসিক হলের সিট ভাড়া খাতে নির্ধারিত ফি-সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসকল শিক্ষার্থীর নিকট থেকে ইতিমধ্যে ফি আদায় করা হয়েছে তাদের পরিশোধকৃত অর্থ সমন্বয় করে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ’

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা হল-পরিবহন ফি মওকুফের ঘোষণা দিয়েছি। তবে ঘোষণার পর এখন পর্যন্ত অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে। এর আগ পর্যন্ত আপাতত শিক্ষার্থীদের ব্যাংকে ফি জমা দিতে হবে। তবে অবশ্যই এ টাকা ফেরত দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com