রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিলেট-৩ উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিব বিজয়ী

সিলেট-৩ উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিব বিজয়ী

উৎফল বড়ুয়া, সিলেট

সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী- আসনের ৪টি থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
বিষয়টি নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ বুলেটিন সিলেটকে নিশ্চিত করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪ ও লাঙ্গল ৩ হাজার ১২৩, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬, বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে।
৪টি থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।
হাবিব-আতিক কোলাকুলিঃ ফলাফলের পর জয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। তারা এসময় জেলা প্রশাসক কার্যালয়স্থ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে উপস্থিত ছিলেন।অভিনন্দন জ্ঞাপনকালে হাবিব ও আতিক একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com