শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পরীমনি,পিয়াসা,হেলেনার মামলার তত্ত্বাবধায়ক বাধ্যতামূলক অবসরে

পরীমনি,পিয়াসা,হেলেনার মামলার তত্ত্বাবধায়ক বাধ্যতামূলক অবসরে

ডেস্ক নিউজ:

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর পাঠালো সরকার। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, সিআইডি ঢাকা মেট্রোর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক চিত্রনায়িকা পরীমণি, চলচ্চিত্র প্রয়োজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ ১৮টি মামলার তত্ত্বাবধায়ক ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ, দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

তবে তাদের কী কারণে অবসর দেওয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com