সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাতক্ষীরা কলারোয়ায় ভারতে পাচারকালে ১০ টি স্বর্ণেরবার সহ আটক এক ।

সাতক্ষীরা কলারোয়ায় ভারতে পাচারকালে ১০ টি স্বর্ণেরবার সহ আটক এক ।

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি:

সাতক্ষীরা বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১০ টি স্বর্ণেরবার সহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ব্যাটালিয়নের অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে পোপন তথ্যের ভিত্তিতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থান থেকে তাকে আটক করেন।

অভিযান পরিচালনা করে মুরালিকাঠি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো.মনিরুল ইসলাম (৫০) ১ কেজি ১৬৬ গ্রাম, ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

উল্লেখ্য, বর্ণিত চোরাকারবারী কৌশলে স্বর্ণেরবারসমূহ তার শরীরে (প্যান্টের কোমরে বিশেষ পদ্ধতিতে সেলাই করা অবস্থায়) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামীকে কলারোয়া সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com