শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাঁজা পাচারকালে পুলিশ সদস্যসহ দুইজন গ্রেফতার,

গাঁজা পাচারকালে পুলিশ সদস্যসহ দুইজন গ্রেফতার,

নাহিদ মিয়া, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে মাদক পাচারকালে এক পুলিশ সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মনতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন -মাধবপুর থানার পুলিশ কনস্টেবল মনির হোসেন এবং উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)।মাধবপুর পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে মনির হোসেন তার বন্ধু শাকিলকে নিয়ে মাধবপুর দিকে যাচ্ছিলেন। পথে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রতন লাল দেবের নেতৃত্বে টহল পুলিশের একটি দল তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার
করা হয়। পরে কনস্টেবল মনির হোসেন ও শাকিলকে গাঁজাসহ মাধবপুর থানায় সোর্পদ করে পুলিশ।
এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) রতন লাল দেব বাদী হয়ে মঙ্গলবার মাদক আইনে থানায় মামলা দায়ের করেন। বিকেল গ্রেপ্তারদেরদের আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,এ ঘটনায় পুলিশ কনস্টেবলসহ শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com