শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার, জামালপুরে ৬টি ককটেল উদ্ধার

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার, জামালপুরে ৬টি ককটেল উদ্ধার

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকায় ৩০ আগস্ট সোমবার রাত ৭টার দিকে র‌্যাব-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ কাজল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। কাজল মিয়া সদর উপজেলার লছমনপুর ইলশা গ্রামের মোঃ আঃ সালামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা সোমবার রাতে সদর উপজেলার লছমনপুর জামতলা মোড়ে জনৈক মোঃ গোলাপ হোসেনের ভাই ভাই স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।

এসময় মোঃ কাজল মিয়াকে আটক করে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান,মোঃ কাজল মিয়া এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে বিভিন্নস্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, জামালপুর সদর উপজেলায় স্কোয়াড্রন লিডার আশিকের নেতৃত্বে ৬ টি ককটেল বোমাসহ মো: ফারুক (৩৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১। ধৃত ফারুক জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।জামালপুর সদর উপজেলায় স্কোয়াড্রন লিডার আশিকের নেতৃত্বে ৬ টি ককটেল বোমাসহ মো: ফারুক (৩৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১। ধৃত ফারুক জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com