শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুনামগঞ্জে ভারতীয় মাদকসহ আটক ছয় জন

সুনামগঞ্জে ভারতীয় মাদকসহ আটক ছয় জন


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুরে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃতরা হলো তাহিরপুর উপজেলার ছড়ার পাড় গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মোঃ সঞ্জব আলী(২২) এবং একই উপজেলার রহমতপুর গ্রামের মোঃ উসমানের ছেলে রায়হান(১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, লাউরগড় বিওপির জেসিও ৯০২৪ নায়েব সুবেদার মোঃ ইয়াহিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজ সকাল সাড়ে ৯টায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ০১ টি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করে।
অপরদিকে ডুলুরা বিওপির নম্বর ৫৭৭৪৫ হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল আজ সকাল পৌনে ১১টায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের পূর্ব ডুলুরা নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার কায়েরগাও গ্রামের পিতা- মৃত ফজর আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৩৫), একই গ্রামের মোঃ মারফত আলীর ছেলে মোঃ আশকর আলী (২২), নান্নু মিয়ার ছেলে মোঃ শাহজালাল মিয়া (২২), এবং ঝড়ঝড়িয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ আবুল কালাম (৪১)। আটককৃত মালামালের সিজার মূল্য ১,৬৩,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসমি আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com