রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৫ বছর পর গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৫ বছর পর গ্রেফতার


মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)থেকেঃ


২৫ বছর পলাতক থাকার পরে ১৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(২৯ আগস্ট) ভোরের দিকে ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন,কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হক এর ছেলে কাজী আজানুল হক (৬৫)।

পুলিশ জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্নসাৎ এর অভিযোগে মামলা করা হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন।

কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা ,এস আই প্রলয় কুমার বর্মা, এস আই কাইয়ুম এসআই আমিনুল এবং এ এসআই শামীম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই আসামিকে ধরে নিয়ে যাওয়ার কথাটি আমি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়াল ভাবে জানি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com