শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর চাটখিলে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বানসা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মধ্যম বানসা গ্রামের আনিস মোহাম্মদ জমাদার বাড়ির মফিজুল্যার ছেলে মো.আবুল হোসেন বাবলু (৩৮) ও একই গ্রামের মেহের আলী জমদ্দার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে বাহার উদ্দিন (৩৬)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বানসা গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন অভিযোগ করেন গত বুধবার (২৫ আগস্ট) রাত ১১টা দিবাগত রাতের যে কোন এক সময়ে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব বানসা গ্রামের ফোরকানিয়া মাদ্রাসার একটি কক্ষের তালা ভেঙ্গে তার ব্যবহৃত ওয়ালটন মোটরসাইকেল চুরি হয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুসারে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ওসি আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com