শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উখিয়া’য় রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব’র অভিযান; ৮০ হাজার ইয়াবাসহ আটক-১”

উখিয়া’য় রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব’র অভিযান; ৮০ হাজার ইয়াবাসহ আটক-১”

এফ.করিম, উখিয়া থেকে।

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

২৮ আগষ্ট (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ার ইসলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য ও ইয়াবা নিজ বসতঘরে মজুদ ও ক্রয়-বিক্রয় করার সংবাদের ভিত্তিতে র‍্যাবের এক চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যারের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আনোয়ার পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

আটক পরবর্তী আনোয়ার কে জিজ্ঞাসাবাদ করলে তার বসত ঘরের এক কোণায় একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ইয়াবা কারবারি আনোয়ারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com