মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নেত্রকোণার মদনে অতর্কিত হামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোণার মদনে অতর্কিত হামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদনের তিয়শ্রী বাজারে দুপুরে অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় যুবক মাসুম ।এসময় স্বজনেরা আহত যুবক মাসুমকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মাসুমকে ভর্তি করেন । মাসুম এখনো চিকিৎসাধীন রয়েছেন ।

পুুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে জবু মিয়া ( ৩০)।

ঘটনা সত্য বলে নিশ্চিত করেন, মদন থানা তদন্ত ওসি মাজেদুল ইসলাম। গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে জবু মিয়া( ৩০)। মাসুম বাড়ি থেকে মদন আসার পথে তিয়শ্রী ও বাইড়ৈউরা ব্রীজের উপরে এ ঘটনাটি ঘটেছে।

তিয়শ্রী বাজারের চায়ের দোকানদার রায়তুল খানের ছেলে, জনি খান (৪০) বলেন, আমরা না ফেরালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত আজ। মৃত আব্দুল কুদ্দুসের ছেলে, শেখ নজরুল ইসলাম (৪৫) বলেন ,ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জবু( ৩০) মাসুমকে ।

মৃত আব্দুল জব্বার খানের ছেলে শাহান খান বলেন ,ঘটনাস্থলে আমরা তিনজনে ফিড়ানোর জন্য মাসুমের কোন বড় ধরনের ক্ষতি হয় নাই । তারা এও বলেন,ঘটনাটি ঘটিয়েছে,মৃত এখলাছ মিয়ার ছেলে জবু মিয়া (৩০ ) ।

এ ঘটনার সময় জবুর সাথে অন্য কোন ব্যক্তি ছিল না জবু( ৩০) একাই ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে মদন থানা তদন্ত ওসি মাজেদুল ইসলাম বলেন , প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার কারণ ও এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com