মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ জ্বীনের বাদশা গ্রেফতার, টাকা ও স্বর্ণ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ জ্বীনের বাদশা গ্রেফতার, টাকা ও স্বর্ণ উদ্ধার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা সেজে গভীর রাতে মোবাইল ফোনে ধন দৌলত দেয়ার কথা বলে অভিনব কৌশলে এক গৃহবধুর কাছ থেকে স্বর্ণের বালা,চেইনসহ বেশ কিছু টাকা হাতিয়ে নেয় জ্বীনের বাদশা প্রতারক চক্র।
পরে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থ গৃহবধু এ বিষয়ে ঘটনা ও প্রতারকদের বর্ননা উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
যাহার মামলা নং ৩৯ তাং ২৮ /০৮/২০২১ইং।
মামলাটি আমলে নিয়ে গোবিন্দগঞ্জ-পলাশবাড়ীর সি- সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহার দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম মেহেদী হাসানের তত্বাবধানে চৌকস পুলিশ অফিসার এস,আই আরিফুল ইসলাম ও এস,আই সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুততম সময়ে এক অভিযান পরিচালনা করে শাকপালা(খানসা পাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে সাইদুল ইসলাম ও তালুক রহিমাপুর (চর)গ্রামের শ্রী বাসুদেব সরকারের ছেলে শ্রী চন্দন সরকারদ্বয় জীনের বাদশাকে গ্রেফতার করেন ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণের বালা ২ টা চেইন ২ টা বেসলেট ১টা স্বর্ণ বিক্রির নগদ টাকা ৪৯০০০/-মোবাইল সিম কার্ড ১৯ টি ও ২ টি মোবাইল সেট উদ্ধার পুর্বক জব্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com