মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকাগামী হানিফ পরিবহনে যাত্রীবেশে এক মাদক কারাবারিকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বাগদা বাজার নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন বাসের যাত্রীদের সন্দেহ মূলক তল্লাশির এক পর্যায়ে সিট নং- জি-১ লকারের জি-১ ট্যাগ লাগানো কালো রঙের ব্যাগ থেকে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাদ্রব্য ফেনসিডিলসহ হায়দার আলী খোকন (২৭) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, হায়দার আলী খোকন দিনাজপুর জেলার ফুলবাড়ী হতে ঢাকাতে এসব ফেনসিডিল নিয়ে যেতো বলে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তা স্বীকার করে।
এবং টিকিট দেখে তা নিশ্চিত করেছেন।

হায়দার আলী খোকন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল ইসলাম ২০ বোতল ফেনসিডিলসহ হায়দার আলী খোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com