বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২২কেজির পাঙ্গাস

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২২কেজির পাঙ্গাস

আরিফুর রহমান মিসুক, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধিঃ


রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল পাঙ্গাশ মাছ ধরা পরেছে। পাবনা কাজির হাট এলাকার জেলে পরাণ হালদারের জালে এই পাঙ্গাস মাছটি ধরা পড়েছে।
শুক্রবার (২৭আগষ্ট) ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মো. দুলাল চালাকের মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১হাজার ৪শ টাকা কেজি দরে মোট. ৩০হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১হাজার ৫শ টাকা কেজি দরে ৩৩হাজার টাকায় বিক্রি করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাস মাছটি কিনে নেই। পরে মাছটি কেজি প্রতি ১শ টাকা লাভে বিক্রি করে দেই। অনেক দিন পর একটি মাছ ভাল লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান  মাছ পাওয়া যাবে। 
তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com