সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে আবারো ধরা পড়লো ৮ মন ওজনের বিরল প্রজাতির ৭ টি পাখি মাছ

পটুয়াখালীতে আবারো ধরা পড়লো ৮ মন ওজনের বিরল প্রজাতির ৭ টি পাখি মাছ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারো ধরা পড়েছে ৮ মন ওজনের বিরল প্রজাতির ৭ টি পাখি মাছ। ২৭ আগষ্ট  রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে ৫ টি ও সোবাহান নামের অপর এক মাঝির জালে ২ টি মাছ ধরা পরে। ৭ টি মাছের মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি করে, ১ টি ওজন ৪৫ কেজি ও অপর ৩ টির ৩১ কেজি করে। পরে আজ দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিস নামের গদিতে বিক্রি করতে নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। জেলেরা জানায়, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাদের জালে ধরা পরেনি। মাছের ওজন বেশি হওয়া ঘাটে নিয়ে আসতে তাদের বেশ কষ্টসাধ্য হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিস।গতকাল নুরুন্নবী মাঝি নামের এক জেলে ৬০ ও ৫৫ কেজি ওজনের ৮ টি মাছ মহিপুরে নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com