শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাতক্ষীরায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

সাতক্ষীরায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :


ফেসবুকে আইডি খুলে অনলাইনে মোটর সাইকেল বিক্রির নামে প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ভোররাতে খুলনা জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কলবাড়ি গ্রামের জামিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীম (২২)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে আইডি খুলে সাতক্ষীরা ভোমরা
কাস্টমস হাউজ থেকে প্রাপ্ত সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভূয়া প্রচারণা দিয়ে আসছিলেন। অনলাইনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার সেনা সসদ্য আব্দুল জহির গাজী তাদের প্রতারণার ফাঁদে পড়ে। তার নিকট থেকে মোটর সাইকেল বিক্রির নামে ৯১ হাজার টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় সেনা সদস্যের আত্মীয় আব্দুস সালাম তরফদার বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৬। তারিখ ২৫.০৮.২১ ইং। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির
সহায়তায় প্রতারক চক্রের এই সদস্যদের শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com