শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিএনজি থামিয়ে মোবাইল ছিনতাই, আটক ১

সিএনজি থামিয়ে মোবাইল ছিনতাই, আটক ১


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে মোবাইল ছিনতাই করে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুর রহিম (৪৫), বেগমগঞ্জ উপজেলার মিরওযারিশপুরের ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট)দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রসুলপুর ইউনিয়নের হানাফিয়া বাজারের উত্তরে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ভুক্তভোগী মুদি ব্যবসায়ী ছায়েদুল হক আরিফ সোনাইমুড়ীর এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রসুলপুর ইউনিয়নের হানাফিয়া এলাকায় পৌছালে আব্দুর রহিম সহ আরো দুজন সিএনজি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীর চিৎকারে রাত্রিকালীন ডিউটিরত সোনাইমুড়ী থানার পুলিশ এক ছিনতাইকারীকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com