বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিংগাইরে অটোচালক শরিফ হত্যা মামলায় নারীসহ আটক ৪

সিংগাইরে অটোচালক শরিফ হত্যা মামলায় নারীসহ আটক ৪

সিংগাইর ( মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আজিমপুর গ্রামের মৃত. ইমান ফকিরের ছেলে বাতেন ফকির (২৬), ভাকুম গ্রামের মৃত কোহিনুর বিশ্বাসের ছেলে ছমেদ বিশ্বাস (২৬),আজিমপুর গ্রামের মৃত.সাহেব আলী মীর ওরফে সাক্কুর ছেলে মিজানুর রহমান (৪০) ও ঢাকা জেলার ধামরাই থানার খড়ারচর গ্রামের বরকত আলীর মেয়ে নাছরিন (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংগাইর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্য সিংগাইর (পুকুর পাড়া) গ্রামের মৃত.শহিদুল ইসলামের ছেলে শরিফ হোসেন (২৫) গত শনিবার নিখোঁজ হন। চার দিন পর মঙ্গলবার হেমায়েতপুর সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আজিমপুর হানিফ কোম্পানির ভিটার উত্তর পাশের ঝোপঝাড় থেকে তার বিকৃত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় একই দিনে বিকালে নিহতের স্ত্রী সাথী বাদি হয়ে থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার ও অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা ও ইন্সপেক্ট (তদন্ত) শেখ মো.আবু হানিফ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ৪ জনকে আটক করেন। আটককৃতদের বুধবার দুপুরে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৪ জনকে আটক করে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পাদ করা হয়েছে। আসামিদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com