শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পুত্র সন্তানের মা হলেন নুসরাত জাহান

পুত্র সন্তানের মা হলেন নুসরাত জাহান

ডেস্ক নিউজ:

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। গতকাল বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। 

জানা গেছে, মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে। আজ সন্তান জন্ম নেয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে যশ ছিলেন তার সঙ্গে। নুসরাতের মা হওয়ার পুরো সময়েই যশ তার সঙ্গী ছিলেন।

যখন সন্তানের বাবা কে এমন প্রশ্ন তোলা হচ্ছিলো ঠিক সেই সময়ে মহিলাদের অধিকার বুঝে নেয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরাত।

তিনি জানিয়েছিলেন ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়ে তার জীবনের কথা, সিদ্ধান্তের কথা। তার সাবেক স্বামী নিখিল জৈনের নাম না করে তিনি বলেছিলেন দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।

এর আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।

এদিকে নায়িকার অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা যায়, এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com