মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ৬ ডাকাত গ্রেফতার

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ৬ ডাকাত গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলো, কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের মৃত অজি উল্যার ছেলে নিজাম উদ্দিন (৪৪) একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে মো.মানিক (২৬) বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের মৃত ইসমাইলের ছেলে মো.খোরশেদ আলম সোহাগ (৩০) চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মো.আলী আকবর (৬০) কুমিল্লার মনোহরগগঞ্জের মৃত জাহের আহমদেও ছেলে নুরুল আলম কালু (৫০) ও একই উপজেলার আবদুল লতিফের ছেলে সামছুল আলম বাবুল (৩৩)।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ১৫মিনিটের দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের ওটারহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় ১টি মিনি পিকআপ গাড়ি,১টি কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড, ১টি ছোরা উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি,অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com