সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ:

মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান।দিবসটি পালনে প্রতি বছরের মতো এবারও ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভৈরব বাজারস্থ দলীয় কার্যালয়ে সকাল ৬টায় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। সকাল ৭টায় খতমে কোরআন। সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টার সংলগ্ন আইভি রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় ভৈরব সরকারি কে বি পাইলট মডেল হাই স্কুলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

এ ছাড়াও আইভি রহমানের বাবার বাড়ি ভৈরব শহরের চণ্ডীবের ও ভৈরবপুরে শ্বশুর বাড়িতে মিলাদ, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব শহরের চণ্ডীবের এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম জেবুন্নেছা আইভি। ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণিতে পড়ার সময় ভৈরবের কৃতি সন্তান (প্রয়াত রাষ্ট্রপতি) জিল্লুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকে নামের সঙ্গে ‘রহমান’ যুক্ত হয়। তাঁর বাবা জালাল উদ্দিন ছিলেন তৎকালীন  ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। আট বোন চার ভাইয়ের মধ্যে আইভি রহমান ছিলেন পঞ্চম।

আইভি রহমান ১৯৬০ সালে বাংলাবাজার স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৯ সালে ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক এবং ১৯৭২-৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষার্থী ছিলেন।

আইভি রহমান তাঁর জীবনব্যাপী রাজনীতি ও সমাজসেবার মাধ্যমে দেশ ও দেশের মানুষের বিশেষ করে পিছিয়েপড়া নারী সমাজের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন পুরোভাগে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামকে মহিমান্বিত করে গেছেন।

বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ১৯৬২ সালের শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন, ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বানে ১৯৭১ সালের ৭ মার্চের পর সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে তাঁর ইন্দিরা রোডস্থ বাসভবনে রাইফেল চালনা ও ফাস্ট এইড বিষয়ক প্রশিক্ষণ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে বেগম বদরুন্নেছা ও সৈয়দা সাজেদা চেীধুরীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্য স্থাপিত ক্যাম্পগুলোতে খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতেন।

মুক্তিযোদ্ধাদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্য স্বাধীন বাংলা বেতার থেকে প্রায়ই কথিকা পড়তেন আইভি রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

আইভি রহমান নারী জাগরণে রেখে গেছেন বলিষ্ঠ ভূমিকা। তিনি ১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৭৬ থেকে ২০০৩ পর্যন্ত সহসভানেত্রী এবং ২০০৪ সালে সভানেত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের আগস্ট থেকে ২০০১ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মহিলা সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করেন।

আজ যে বিশাল ১২তলা মহিলা সংস্থার ভবন, এটি আইভি রহমানের হাতে গড়া। মহিলা জাগরণের যে স্বপ্ন দেখতেন তাঁর ভিত্তি রচনায় ব্যক্তিগত উদ্যোগে এ অট্টালিকা নির্মাণ প্রকল্প গ্রহণ করেন তিনি। তাঁর দায়িত্ব পালনকালেই ছয়তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।

এ ছাড়া মহিলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমিটির সদস্য ছিলেন আইভি রহমান। তিনি ১৯৭৩ থেকে ১৯৭৫, ১৯৮২ থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তা ছাড়া তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ‌‘অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য হিসেবে মহান ভূমিকা রাখেন।

আইভি রহমান ছিলেন অ্যাসোসিয়েট কান্ট্রি ওমেন অব দি ওয়ার্ল্ডের এরিয়া প্রেসিডেন্ট (সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া), জাতীয় যৌতুক প্রতিরোধ সমিতি, বাংলাদেশ প্ল্যানিং অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য।

প্রয়াত আইভি রহমান ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত সময়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। তা ছাড়া ১৯৭৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com