মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গাঁজাসহ ধরা খেল নারী, পালিয়েছে স্বামী

গাঁজাসহ ধরা খেল নারী, পালিয়েছে স্বামী


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে দেড় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত জহিমা খাতুন (৫০) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের মহি উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামীও পলাতক রয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বারটান সংলগ্ন বেড়ির উত্তর পাশে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মহি উদ্দিনের বসত ঘরে গাঁজা বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন মাদক ক্রেতা পুলিশ দেখে পালিয়ে যায়। পরে বসত ঘর তল্লাসি করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ এবং তার স্ত্রীকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, এ ঘটনায় আটককৃত নারীও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়মন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত নারীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com