মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরগুনার আমতলীতে গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

বরগুনার আমতলীতে গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে ২২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা রুবেল চৌকিদারকে (২০) গ্রেপ্তার করছে আমতলী থানা পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের আমতলী-তালতলী সড়কের উপর মোজাফফর চৌকিদারের বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করার সময় চিহ্নিত রুবেল চৌকিদারকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
রুবেল সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের পুত্র। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। রুবেলের বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ২২৫ গ্রাম গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com