বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করাই শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য। …. মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করাই শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য। …. মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বৈষ্যিক মহামারী করোনার কারনে যখন বিশ্বের সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির হয়েগেছে। তখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একে পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছেন। গোটা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আজ আমরা বিদেশী রাষ্ট্রকে ঋন দিতে শুরু করেছি। ভূমিহীন গৃহহীনদের ঘর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের আরো একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। অদুরভবিষ্যতে আমরা দেশের সব অভাব দুর করতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি গতকাল রোববার স্বরূপকাঠিতে পিরোজপুর জেলা পরিষদের চার তলা বিশিষ্ট ডাকবাংলো নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন। জগৎপট্টি গ্রামের ডাকবাংলোর জন্য নির্ধারিত স্থানে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়। মন্ত্রী তার বক্তৃতায় গত আড়াই বছরের কাজের ফিরিস্তি দিয়ে জানান, মানুষের ৫ টি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করাই সরকারের মূল লক্ষ্য। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু অলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমানর বিপিএম, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক উপজেলা চেযারম্যান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার,আল আমিন পারভেজ, মিঠুর হালদার, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, মিঠুর আচার্য্য অনুজ প্রমুখ। সব শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com