মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাদারীপুরে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

মাদারীপুরে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ


মাদারীপুরে র‌্যাব-৮ কর্তৃক গাঁজা, ইয়াবা ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া এলাকার মাদবরের বসত বাড়ীতে অভিযান চালিয়ে মোঃ আবতের মাদবর (৫২) এম এক মাদক ব্যাবসাীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা,একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সিপিসি ৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া গ্রামের আবতের মাদবরের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আবতের মাদবর(৫২) কে গ্রেফতার করা হয় ।

পরবর্তীতে তার গৃহ তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা, একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ইয়াবা বিয়ার ও অন্যান্ন আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্তে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com