মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাতক্ষীরা কাশেমপুর বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২ ।

সাতক্ষীরা কাশেমপুর বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২ ।

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :

সাতক্ষীরায় ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকরের ছেলে আলামিন ইসলাম শান্ত (৩৮) এবং একই এলাকার ভাড়াটিয়া তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রবিউল শেখের ছেলে রাব্বি শেখ(১৯)।

শুক্রবার (২০ আগস্ট) মধ্যরাতে তাদেরকে সাতক্ষীরা সদর থানার কাশেমপুর গ্রামের জনৈক শুকুর আলীর ইটভাটার সামনে সাতক্ষীরা মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার উপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে গোয়েন্দা পুলিশ।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অপরাধ) এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের আফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা আলম, এসআই মোঃ আনিছুর রহমান, এসআই মোঃ আরিফুর রহমান ফরাজি, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ইমামুল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স আলামিন ইসলাম শান্ত (৩৮) ও রাব্বি শেখ(১৯) কে ডাকাতির সরঞ্জামসহ আটক করেন। পুলিশ সুপার জানান, ডাকাতদলে ৫/৬ জন সদস্য ছিল।
সাতক্ষীরা থানার কাশেমপুর গ্রামের জনৈক শুকুর আলীর ইটভাটার সামনে সাতক্ষীরা মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার উপর তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এসময় জানতে পেরে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
আটক দুজনের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, একটি কালো রঙ্গের বাটনযুক্ত আইটেল মোবাইল ফোন ও একটি লোহার তৈরি জিআই পাইপ উদ্ধার করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com