সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক -১

বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক -১

মোঃ নয়ন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি।।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজা সহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।

আটক লিয়াকত বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজাসহ পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় অবস্থান করেছে। এমন গোপন সংবাদের উপর ভিত্তি করে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com