সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালকিনিতে গাঁজাসহ মাদক সম্রাট আটক-১।

কালকিনিতে গাঁজাসহ মাদক সম্রাট আটক-১।

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মোঃ রবিউল বয়াতী-(২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক সম্রাট রবিউল ইসলাম বরিশালের গৌরনদী পৌর এলাকার তিখাসার গ্রামের রুস্তম বয়াতীর ছেলে। আজ শনিবার সকালে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার লঞ্জঘাট থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে কালকিনি থানার এসআই সুমন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল কয়ারিয়া এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কালকিনি থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এবং এ ঘটনায় থানায় রবিউলের নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com