সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাদারীপুরের কালকিনিতে প্রতারক চক্রের মুলহোতা গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে প্রতারক চক্রের মুলহোতা গ্রেফতার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে প্রতারকচক্রের মুলহোতা মোঃ আরবআলী মোল্লা-(৫০) নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আরবআলী গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ননীক্ষির ইউনিয়নের বড়ভাটরা গ্রামের ইয়াকুবআলী মোল্লার ছেলে। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।
পুলিশ, ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার জয়নাল হাওলাদারের ছেলে মোঃ নজরুল ইসলামের কাছ থেকে সৌদি রিয়াল ও বিভিন্ন দেশের ডলার দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে চারলক্ষ্য টাকা হাতিয়ে নেয় প্রতারক আরবআলীসহ একটি প্রতারকচক্র। এ ঘটনায় ভূক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে প্রতারক আরবআলীসহ ওই চক্রের কয়েকজন সদস্যের নামে কালকিনি থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এস.আই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সকালে পলাতক অবস্থায় প্রতারক আরবআলীর নিজ এলাকার থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। এবং এ ঘটনায় তার নামে থানায় মামলা হয়েছে। তাই অভিযান চালিয়ে প্রতারকচক্রের মুলহোতা আরবআলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি। এবং বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com